1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা 

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ পৌরসভাধীন ঐহিত্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে স্কুল মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক আ.ন.ম মফিজুল ইসলাম ও মো. মনির হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক মো. শাহাজান মুন্সী, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্যামল চন্দ্র সাহা।

এছাড়া বক্তব্য রাখেন, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, পরীক্ষার্থী নাফিসা বিনতে কামাল, শেখ নুরজাহান ও আল-আমিন, বিদায়ী মানপত্র পাঠ করেন তাসনিয়া বিপ্লব ঐশি, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, এ.এম তাহমিদ ফয়সাল, হামিম সরোয়ার, আফসানা অহনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রাহামুন ফেরদৌস।

শিক্ষার্থী তাহমিদ ইসমাঈল সরদার ও রাহমুন ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. সাঈফ ও গীতা থেকে পাঠ করেন, জয়িতা সাহা। এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম অভিসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি