1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা 

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ কথা : আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার।

​হিরা সরদার বলেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, নৈরাজ্য কিংবা কোনো ধরনের চক্রান্তের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। রাজপথে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে এর জওয়াব ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

​তিনি আরও উল্লেখ করেন, জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশে একটি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

যেকোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সাংগঠনিক পন্থায় কড়া প্রতিরোধ তৈরি করা হবে।

​সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হিরা সরদার বলেন, জনগণের পাশে থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কাজ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি