1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার - নারায়ণগঞ্জ কথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং কৃষকবান্ধব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম।

রাজনৈতিক সহকর্মীদের মতে, তিনি মাঠপর্যায়ে কর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে আসছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, ইব্রাহিম সবসময় কৃষক, সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। একটি সমৃদ্ধ, কৃষিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা ও সমালোচনা দেখা গেলেও তার সমর্থকদের দাবি, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সত্য ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা উচিত।

ইব্রাহিম বলেন, রাজনীতি আমার কাছে মানুষের কল্যাণে কাজ করার একটি মাধ্যম। আমি অতীতের মতো ভবিষ্যতেও কৃষক, সাধারণ মানুষ এবং সংগঠনের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে চাই। মিথ্যা প্রচারণায় নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ইব্রাহিমের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং কৃষকবান্ধব চিন্তাধারা ফতুল্লা থানা কৃষক দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং কৃষিনির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি