1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  1. স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনসম্পৃক্ততা এবং নাগরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব-এর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

সভায় নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন, যানজট নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ, খাল ও জলাশয় সংরক্ষণ, পরিবেশবান্ধব উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, “পরিকল্পিত নগর গড়ে তুলতে প্রশাসন, জনগণ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গঠনমূলক সমালোচনা ও পরামর্শ উন্নয়নকে আরও কার্যকর করে।” তিনি এনডিএ’র চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে—এটাই সবার প্রত্যাশা। সেই লক্ষ্য অর্জনে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবসময় এনডিএ’র পাশে থাকবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা নগরীর বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরে দ্রুত ও কার্যকর সমাধানের জন্য এনডিএ’র সক্রিয় উদ্যোগ কামনা করেন। পাশাপাশি উন্নয়নবান্ধব, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যনির্বাহী পরিষদের সদস্য আরিফ আলম দীপু, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, প্রণব কৃষ্ণ রায়সহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পিত, স্বচ্ছ ও জনকল্যাণমুখী নারায়ণগঞ্জ গড়ে তুলতে এনডিএ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষের নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি