নাজমুল হকের নেতৃত্বে রাজপথে আওয়ামিলীগ এর বিরুদ্ধে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান
অনলাইন ডেস্ক
-
প্রকাশিত :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে শত শত নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
গত মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে তিনি নেতাকর্মী নিয়ে যোগদান করেন।
নাজমুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহরের রাজপথ।
সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
এ সময় নাজমুল হক বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করছেন।
তার নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো কর্মসূচিতে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। তাদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ নগরী।
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই উপস্থিতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতার একটি দৃশ্যমান চিত্র তুলে ধরে।
#নারায়ণগঞ্জ
Please Share This Post in Your Social Media
আরও পড়ুন