1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা 

নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ১নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সালাউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় জড়ো হন। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঠাগারের সামনে গিয়ে মহানগর বিএনপির মূল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিকে ঘিরে শহরের রাজপথে সরব পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছেন।
জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি