1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আমাদের যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : সোহেল মাহামুদ  - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

আমাদের যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : সোহেল মাহামুদ 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশ প্রেম ঈমানের অঙ্গ।  এলাকার উন্নয়ন এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করা একটি মহৎ উদ্যোগ। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজ এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বা সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন তা পরোক্ষভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়। সেখানে দেশ জাতি গোষ্ঠী,  সমাজ ব্যবস্থা উন্নতি শিখরে উপনীত হন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ সোহেল মাহামুদ এসব কথা বলেন।

তিনি বলেন,  আমাদের উচিত দলমত, পথ ও ধর্মের ভেদাভেদ না করে সকল নাগরিক কে সুন্দর পরিবেশ তৈরি করে সদিচ্ছার বড়ই প্রয়োজন।  কোনো দলের একা দেশ কে সুন্দর পরিবেশ তৈরি করতে পারে না।  সেখানে দরকার জনগণের নিরপেক্ষভাবে জনসমর্থন সহ ভালো জনপ্রতিনিধিদের অংশগ্রহণ।

নিজ এলকার সার্বিক বিষয়ে যে দিকগুলো তুলে ধরে তিনি আরো বলেন,  আমাদের নারায়ণগঞ্জ জেলার  ফতুল্লার কাশীপুর ইউনিয়ন  একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এলাকাটি বাণিজ্যিক ও আবাসিক মিশ্রণের জন্য পরিচিত, যেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়মিত পরিচালিত হয়েছে।  বিগত সময় অনেক সাধারণ মানুষ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েত এবং আমাদের উচিত সেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য সর্বাগ্রে কাজ করা।

তবে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, স্থানীয় নেতৃত্ব, মাদ্রাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখানকার জনজীবনের অবিচ্ছেদ্য অংশ।  তবে লক্ষ্যনীয় হচ্ছে পরিচ্ছন্ন ইউনিয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

বিশেষ করে আমি বলতে চাই, এলাকার উন্নয়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হলে

এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারণা এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ প্রয়োজন রয়েছে।

এছাড়াও বাঁশের সাঁকো তৈরি/ ব্রিজ,  রাস্তা মেরামত, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ, এবং এলাকার সৌন্দর্যবর্ধন সহ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি কোচিং বা পাঠদান, পাঠাগার স্থাপন, এবং নিরক্ষরতা দূরীকরণে কাজ করা।

লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষভাবে করনীয়  বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, এবং ডেঙ্গু বা অন্যান্য রোগ প্রতিরোধে মশা নিধন কার্যক্রম  চলমান রাখা।

তিনি আরো বলেন, আমাদের জনগণের কল্যাণে সর্বাবস্থায় বন্যা, শীত বা যেকোনো দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সঠিক ভাবে পালন করা এবং এ ধরনের কাজ এলাকাকে যেমন সুন্দর ও সুশৃঙ্খল করে, তেমনি দেশ গড়ার কাজেও বড় অবদান রাখে।

আমি পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, দেশের জন্য কাজ করা হলো নিজের পেশাগত দায়িত্ব সততার সাথে পালন করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সততা বজায় রাখা, প্রকৃতির যত্ন নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো  যাহা কেবল রাজনীতি নয়, বরং নিজের অবস্থান থেকে দেশ ও মানুষের শান্তির জন্য অবদান রাখা, যা সমাজকে উন্নত ও প্রগতিশীল করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি