নারায়ণগঞ্জে এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জে এম আর এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের উদ্যেগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ড্রিংক অ্যান্ড ডাইন রেস্টুরেস্টে এই আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাংবাদিকরা আগে স্বাধীনভাবে মত প্রকাশ করতো পারতো না। আগে গণমাধ্যম অফিসে নানা বাধা নিষেধ করা হতো। এখন সেটা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়কালে সাংবাদিকরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।
এ সময় আরও এম আর এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ, একুশে টেলিভিশন এর এডমিন অফিসার মোঃ তৈয়বুর রহমান, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, জেনারেল অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট আল আমিন সিদ্দিকী, এম আর এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. নায়েব আলী, এশিয়ান টেলিভিশন এর ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান, মাই টিভির প্রতিনিধি সাহাবুদ্দিন সহ প্রমুখ।
ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়।