1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবি’র এসএসসি পরিক্ষা কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার দাবি কেন্দ্র সচিববের - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবি’র এসএসসি পরিক্ষা কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার দাবি কেন্দ্র সচিববের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ প্রতিনিধি॥

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরিক্ষা কেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস নিয়ে কেন্দ্র সচিব দীপক চন্দ্র দাশ বিবৃতি দিয়েছেন।

তিনি তার লিখিত বিবৃতিতে বলেন, গত ২০ এপ্রিল রবিবার সংবাদকর্মী গাজী মহিউদ্দিন নামক আইডি থেকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থা এবং ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য গণিত বিষয়ে যেন কোন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন না করে, এমন একটি সতর্কীকরন পোস্ট প্রদান করেন। তার এই পোস্টের খেসারত দিতে হচ্ছে কেন্দ্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং কেন্দ্রের সুনাম দারুনভাবে ক্ষুন্ন হয়। তিনি কেন্দ্রের সাথে জড়িত এবং দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তার নিকট হতে কোনো তথ্য সংগ্রহ করেননি।

তিনি আরো বলেন, তথ্যানুসন্ধানে জানা যায়, পোস্টদাতা ঢাকায় থাকেন। তাই তাকে তথ্য প্রদানকারী উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক ভাবে অসত্য তথ্য প্রদান করেন। পার্শ্ববর্তী কেন্দ্রের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এমন পোস্ট প্রদান করা হয়েছে বলে আমি মনে করি।

তিনি উল্লেখ্য করে আরো বলেন, যে চলিত ২০২৫ খ্রিঃ এর অত্র কেন্দ্রের এসএসসি পরীক্ষা শতভাগ নকলমুক্ত, অবাধ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রের ভিতরে ও বাইরে আমার জানামতে কোন অনিয়ম সংঘটিত হয়নি। যা অত্র কেন্দ্রের পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক এবং দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ সাক্ষ্য দিবেন। তদুপরি কেন্দ্রের অভ্যন্তরে বিদ্যমান সিসি ক্যামেরা তার স্বাক্ষ্য বহন করে।

তাই আমি উক্ত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত পোস্ট প্রত্যাহারপূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি