1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা - নারায়ণগঞ্জ কথা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা

 

​বিশেষ প্রতিবেদক :  মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ। একই সাথে ‘মৌমিতা পরিবহন’ এর পরিচালককে জড়িয়ে উদ্ভূত পরিস্থিতির বিষয়েও অকপটে প্রকৃত সত্য তুলে ধরেছেন তারা।

​পরিবহন খাতের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা কালা এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলেন, “অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু একজন আদর্শবান ও ন্যায়পরায়ণ মানুষ। একজন আইনজীবী হিসেবে এবং রাজনৈতিক অঙ্গনে তিনি সব সময় মানবতার কল্যাণে কাজ করে আসছেন। তাকে কেন্দ্র করে যে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই নোংরা ষড়যন্ত্রের পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

​পরিবহন খাতের অতীত ঐতিহ্য স্মরণ করে নেতা কালা আরও বলেন, আমরা পাকিস্তান আমল থেকে বংশপরম্পরায় এই পরিবহন খাতের শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিয়োজিত আছি। দীর্ঘ এই পথচলায় যেকোনো বিপদে-আপদে, সংকটে কিংবা আইনি সমস্যায় আমরা সব সময় টিপু ভাইকে আমাদের পাশে পেয়েছি। তিনি নিঃস্বার্থভাবে আমাদের সহযোগিতা করেন, কোনো প্রকার আর্থিক সুবিধা বা চাঁদা নেওয়ার প্রশ্নই আসে না।

​স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ নির্দোষ, স্বীকারোক্তি সহ পরিবহন নেতা কালা তার বক্তব্যে আরও বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে একটি মহল জলঘোলা করার চেষ্টা করছে। তিনি দৃঢ়তার সাথে স্বীকারোক্তি দেন যে— স্বেচ্ছাসেবক দলের নেতা রানা, পরিবহন নেতা তপন, বুদ্ধি, হিরা, মাসুম এবং বরকতসহ অন্য কোনো নেতাকর্মী এই তথাকথিত চাঁদাবাজির সাথে বিন্দুমাত্র জড়িত নন। তাদের জড়িয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে ​পরিবহন নেতাকর্মী এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি জানান, একটি মহল পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করতে এই ধরণের বানোয়াট গল্প ফাঁদছে। মৌমিতা পরিবহনের পরিচালক বা অন্য কোনো খাত থেকে চাঁদা দাবির কোনো প্রমাণ নেই, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্রেরই অংশ।

​পরিবহন নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন, অন্যথায় সাধারণ পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি