1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ - নারায়ণগঞ্জ কথা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ

বাংলাদেশ কথা : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রামারবাগ এলাকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আতাউর কাদির জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মরহুম মামুন বিল্লালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক পিপলু রহমান উজ্জ্বল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ হাসান সেলিম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আদিসুর রহমান আদিস, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেয়র হারুনুর রশিদ মন্ডল, সমাজসেবক মো. বাবুল আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আহমেদ বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আহমেদ এবং কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রচার দলের সভাপতি মো. কামরুল হাসান মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খুশি।

এছাড়াও আব্দুর রাজ্জাক ও হাবিবুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদল (রামারবাগ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আতাউর কাদির জিলানী ও মরহুম মামুন বিল্লালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

#জিয়াউর_রহমান #শাহাদাৎ_বার্ষিকী #বিএনপি #যুবদল #ছাত্রদল #ফতুল্লা #কুতুবপুর #নারায়ণগঞ্জ #রামারবাগ #দোয়া_মাহফিল #তবারক_বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি