নগর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলদ ও দোয়া মাহফিল এবং দুস্খ্য সাধারণ মানুষের মাঝে রান্না করা তোবারক বিতরন করা হয়েছে।
শুক্রবার (১২ই জুন) বাদ আসর মহানগরীর ১০নং-ওয়ার্ডের আরামবাগ এলাকায় নারায়ণগঞ্জ মহানগরীর ১০নং- ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ লিয়াকত হোসেন লেকু’র আয়োজনে এ কর্মসূচী পালন করে দলীয় নেতাকর্মীরা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নং-ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু’র সভাপতিত্বে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোল্লা সাখাওয়াত, সদস্য মাসুদুজ্জামান মাসুদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম অপু, ৮নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন স্বাধীন, মোঃ শরিফ হোসেন সহ ১০নং- ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি পতাকা পেয়েছি। যখন বঙ্গবন্ধু পশ্চিমাদের বিরুদ্ধে এদেশের মানুষ কে উস্কে দিয়েছিলেন পুর্ববাংলার মূখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর জনগণ যখন নেতৃত্ব শুন্য হয়ে পরে,তখন মেজর জিয়া সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন স্বাধীননতার ঘোষনা দিয়ে এই দেশপ্রেমিক সেনানায়ক ব্যারাকে ফিরে যান।
কিন্তু সিপাহি বিপ্লব এর মাধ্যমে জনগণ পুনরায় তাকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন।শহিদ জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার সাথে দেশ কে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য, ঠিক তখনি দেশি-বিদেশি চক্রান্তে মেজর জিয়া কে নির্মমভাবে তাঁকে হত্যা করে। তারা আরও বলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আবারও দেশের মানুষ এর কথা ভেবে প্রয়াত বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের জনগণ কে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
সেই গনতান্ত্রিক অধিকার বজায় রেখে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে নিষ্ঠার সাথে জনতার নেতা তারেক রহমান কাজ করে চলেছেন,প্রয়োজন শুধু আমাদের সহোযোগিতা আসুন আমরা তারেক রহমানকে সহোযোগিতা করি সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়তে।