1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
খাল খনন ও সীমানা নির্ধারণে কাঁচপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে করেন জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিনিধি দল - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খাল খনন ও সীমানা নির্ধারণে কাঁচপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে করেন জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিনিধি দল সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : সাখাওয়াত প্রধানমন্ত্রীর ঘোষিত মশক নিধন কর্মসূচি’তে মহিলা নেত্রী ময়না নেতৃত্বে ব্যাপক উপস্থিতি সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী 

খাল খনন ও সীমানা নির্ধারণে কাঁচপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে করেন জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ কথা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্মসূচীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীর খাল খনন ও সীমানা নির্ধারণ কার্যক্রমকে কেন্দ্র করে সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান (হাইড্রোলজি) নূরী তাসমিন উর্মি এবং প্রধান (পরিবেশ ও প্রতিবেশ) সাকিব মাহমুদ। তারা খালের বর্তমান অবস্থা, দখল-দূষণ, প্রবাহের স্বাভাবিকতা এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য, কমিশনের সচিব, প্রধান হাইড্রোলজিস্ট, উপপরিচালক (প্রশাসন ও অর্থ), সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা নদী রক্ষা কমিটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সোনারগাঁ উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর প্রতিনিধিরাও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শন চলাকালে খালের প্রকৃত সীমানা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় খনন কার্যক্রম, পরিবেশ দূষণের উৎস শনাক্তকরণ, পানির নমুনা সংগ্রহ এবং সরকারি রেকর্ড ও ম্যাপের সঙ্গে বাস্তব অবস্থার সামঞ্জস্য যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও মতামত প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির সভাপতি হাজী মো: মুজিবুর রহমান সদস্য সচিব  জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সহ-সভাপতি মজনু মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক জাফর লুদিসহ শিল্পনগরীর বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, খালের সঠিক সীমানা নির্ধারণ ও দ্রুত খনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি প্রবাহের স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি