1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
প্রধানমন্ত্রীর ঘোষিত মশক নিধন কর্মসূচি'তে মহিলা নেত্রী ময়না নেতৃত্বে ব্যাপক উপস্থিতি - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঘোষিত মশক নিধন কর্মসূচি’তে মহিলা নেত্রী ময়না নেতৃত্বে ব্যাপক উপস্থিতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিশেষ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সার্বিক নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

​বেলা ১১ টায় দিনব্যাপী নাসিকের বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ ছিটানোর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

​মাঠ চষে বেড়ালেন মহিলা নেত্রী ময়না উপস্থিতি
​প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এই কর্মসূচিতে সবচেয়ে উজ্জ্বল ও প্রশংসনীয় ভূমিকা রাখতে দেখা গেছে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল এর সভানেত্রী দিলারা মাসুদ ময়নাকে। মশক নিধন কর্মসূচিতে সাধারণ মানুষকে সচেতন করা, পরিচ্ছন্নতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া এবং নিজে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রম তদারকি করায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। কর্মসূচিতে তার এই সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কার্যক্রমে বাড়তি গতি এনে দেয়।

এডভোকেট সাখাওয়াত হোসেন খানের বলিষ্ঠ নেতৃত্বে এই বিশেষ কর্মসূচিতে সাথে অগ্রণী ভূমিকায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। মাঠপর্যায়ে কার্যক্রম সফল করতে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

​এ সময় , ​উক্ত মশক নিধন কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা বিভিন্ন পাড়া-মহল্লায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। স্থানীয় সাধারণ জনগণ বিএনপির এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এছাড়া ও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলাদের ১৮ নং ওয়ার্ড সভানেত্রী বন্যায় আক্তার, সহ সভাপতি সখি আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার ও ২৩ নং ওয়ার্ড এর সভানেত্রী লিপি আক্তার সহ প্রমুখ নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি