1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি

 

বাংলাদেশ কথা : মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জানা গেছে, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ এস কে শাহীন সম্প্রতি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করছেন।

অভিযোগে আরও বলা হয়, তার এ কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানির চেষ্টা এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে। অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার ও মাদক ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়।

এছাড়া সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি