1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম

 

বদিউজ্জামান খান : ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ পালনের মধ্য দিয়ে দেশের তৃণমূল সাংবাদিকরা আবারও সামনে এনেছেন চার দফা প্রাণের দাবি: *১. সাংবাদিকদের জন্য সরকারি ভাতা, ২. পেশায় প্রবেশে একাডেমিক যোগ্যতা নির্ধারণ, ৩. তথ্য সংগ্রহে আইনগত বাধাহীন প্রবেশাধিকার, ৪. অনলাইন পত্রিকার সুনির্দিষ্ট আইনি বিধান।।

*ভাতা ও একাডেমিক যোগ্যতা কেন জরুরি সে হলো,
মাঠপর্যায়ে কাজ করা হাজারো সাংবাদিক এখনো বিনা বেতনে বা নামমাত্র সম্মানীতে পেশাগত দায়িত্ব পালন করছেন। ফলে সাংবাদিকতায় মেধাবীরা আসতে চায় না। প্রাক্তন এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ও দৈনিক দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের আইন সম্পাদক এবং শিক্ষানবিশ আইনজীবী বদিউজ্জামান খান বলেন, সাংবাদিকদের জন্য সরকারি ভাতা চালু করা সময়ের দাবি। একই সঙ্গে এই পেশায় প্রবেশের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা বাধ্যতামূলক করা উচিত। তাহলে অপসাংবাদিকতা কমবে, পেশার মান বাড়বে।

তবে এখানে আইনগত প্রবেশাধিকার ও পরিচয়ের সংকট
তথ্য সংগ্রহ সাংবাদিকতার মূল ভিত্তি। কিন্তু অনেক সময় সরকারি-বেসরকারি দপ্তরে প্রবেশে বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা। আবার কেউ কেউ পরিচয়পত্রের অপব্যবহার করে যত্রতত্র প্রবেশ করেন, যা প্রকৃত সাংবাদিকদের জন্য বিব্রতকর।

এ বিষয়ে বদিউজ্জামান খান আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য আইনগত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কে সাংবাদিক আর কে নয়, সেটা চিহ্নিত করতে তথ্য মন্ত্রণালয়ের অধীনে ডাটাবেজ ও সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।

অনলাইন পত্রিকার আইনি বিধান প্রয়োজন এই জন্য যে,
অনলাইন গণমাধ্যমের ব্যাপক প্রসারের এই যুগে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো নিবন্ধনহীন বা তথ্য মন্ত্রণালয়ে জমাহীন নিউজ পোর্টাল। রাতারাতি পোর্টাল খুলে অপপ্রচার ও গুজব ছড়ানোর ঘটনা বাড়ছে। তাই অনলাইন পত্রিকার জন্য সুস্পষ্ট আইনি বিধান, নিবন্ধন প্রক্রিয়া ও জবাবদিহিতার কাঠামো তৈরির দাবি জোরালো হচ্ছে।

পরিশেষে বলবো, জাতীয় গণমাধ্যম সপ্তাহ কেবল আনুষ্ঠানিকতা নয়। এটি হোক সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, আর্থিক সুরক্ষা ও আইনি কাঠামো তৈরির শপথের উপলক্ষ। উল্লেখিত চার দফা দাবি বাস্তবায়ন হলেই গণমাধ্যম হবে আরও দায়িত্বশীল, আরও শক্তিশালী।

লেখক পরিচিতি ——-
বদিউজ্জামান খান
প্রাক্তন এশিয়ান টেলিভিশন প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, দৈনিক দেশ পত্রিকা
আইন সম্পাদক, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব ও শিক্ষানবিশ আইনজীবী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি