1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা

নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের এক পরিচ্ছন্নতাকর্মী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহত কর্মীর নাম মো. মামুন।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সোমবার কাজে আসার পূর্বে একটি ট্রাক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মামুন। এ সময় তার একটি পায়ের হাড় ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পরিচ্ছন্নতাকর্মী মো. মামুন জানান, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছেন। দুর্ঘটনার কারণে এখন তিনি কর্মক্ষমতা হারিয়েছেন এবং চিকিৎসা ব্যয়ের চাপ বহন করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে বলেন, “আমরা গরিব মানুষ। যে সামান্য বেতন পাই, তা দিয়ে কোনোরকমে সংসার চলে। এই দুর্ঘটনায় আমি এবং আমার পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনসহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।”

তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

যোগাযোগ: ০১৯০৫১৯৭২৩৮।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি