1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ৩রা মার্চ পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন জনাব নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আবুল কালাম, জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫। জনাব আবদুল্লা আল-আমিন, জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪। জনাব হেলাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, কেন্দ্রীয় কমিটি।

জনাব মোরশেদ সারওয়ার সোহেল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ। জনাব গোলাম সারওয়ার সাঈদ, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। জনাব আহমেদুর রহমান তনু, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। জনাব আফজাল হোসেন পন্টি, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। জনাব এম এ শাহেদ শাহীন-সাধারণ সম্পাদক, নাঃগঞ্জ জেলা দোকান মালিক সমিতি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতিগণ, যুগ্ন-সাধারণ সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল রায়হান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সকল ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত এমপিদ্বয়ের কাছে ব্যবসায়িক সুযোগ -সুবিধা নিশ্চিতকরন এবং নারায়ণগঞ্জ এর অন্যতম বড় হকার সমস্যার ব্যাপারে সমাধান চান। ব্যবসায়ী নেতারা বলেন, আমরা লক্ষ-কোটি টাকা বিনিয়োগ করে এবং সরকারকে ভ্যাট-ট্যাক্স প্রদান করে ব্যবসা করছি।

কিন্তু নারায়ণগঞ্জ এ বহিরাগত হকাররা শহরের প্রতিটি ফুটপাত এবং রাস্তা অবৈধভাবে দখল করে জনগণের ও যানবাহনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এছাড়াও হকাররা সরকারকে কোন ভ্যাট-ট্যাক্স দেয় না, উপরন্তু তারা অবৈধভাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে। তাদেরকে সাবেক মেয়র হকার্স মার্কেট করে দিলেও তারা সেখানকার বরাদ্দকৃত দোকানগুলো ভাড়া দিয়ে ও বিক্রি করে আবারও ফুটপাতে বসে পড়েছে। এমতাবস্থায় শহরের মার্কেটের ব্যবসায়ীরা হকারদের উৎপাতে বেচা বিক্রি করতে পারছে না।

এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এবং নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি উভয় ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই বলে যে রমজানের পরে সকল ব্যবসায়ীদের সাথে সম্মিলিতভাবে বৈঠক করে হকার সমস্যার স্থায়ী সমাধান করবেন। সকল ব্যবসায়ীরা ২ এমপির আশ্বাসের ঘোষণাকে স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিয়ে স্বাগত জানান।

ইফতারের পরে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব এম এ শাহেদ শাহীন সমাপনি বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি