নারায়ণগঞ্জ প্রতিনিধি : নবগঠিত বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন (বেলিয়া) সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) কাওরান বাজার বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন এ কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
এরপর সেখানে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি প্রদান এবং সংগঠনের সদস্যদের মতবিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিভাবে সম্পন্ন হয়েছে। 
নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে।
তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছে।