1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার - লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার – লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার

——- লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক

হাজীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

জসিম উদ্দিন,

চাঁদপুরের হাজীগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঝিগাতলা সীমান্ত স্কয়ার মার্কেটের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৫, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়া লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থে একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করা প্রয়োজন মনে করে ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যদি একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে হয় তাহলে একটি রাজনৈতিক সংগঠন ছাড়া দেশের শান্তি ও সম্প্রতি রক্ষা করা সম্ভব নয়।

ইঞ্জিনিয়ার মুমিনুল হক বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে তিন দিন কোন সরকার ছিল না। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহারাদার হিসেবে বাংলাদেশের সকল মানুষকে রক্ষার দায়িত্ব পালন করেছে। ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদীর হাজীগঞ্জ শাখার সকল নেতাকনীদের নিয়ে পুলিশ এবং সিভিল পুলিশের জীবন বাঁচানোর সকল কাজে নিয়োজিত ছিলো। ছোটখাটো দুই একটি বিষয় ছাড়া৫ ই আগস্টের পর হাজীগঞ্জ-শাহারাস্তির সব মানুষ সুন্দর ভাবে বসবাস করছে। এবং প্রতিহিংসার শিকার হননি।

মমিনুল হক আরো বলেন, বিগত দিনে যারা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন এ সমস্ত সংসদ সদস্যের রেখে যাওয়া সমাজ ব্যবস্থা এবং রাজনীতিবিদদের এই সমস্ত দুরব্যবস্থায় আগামীতে হাজীগঞ্জ শাহারাস্তিতে সমৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হাজীগঞ্জের কৃতি সন্তানরা ভূমিকা রাখবে। আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব অর্পণ করে।

সভায় ওই সময় ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি