1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে পূজা-মণ্ডপ পরিদর্শনে ইউএনও ইবনে আল জায়েদ, শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

হাজীগঞ্জে পূজা-মণ্ডপ পরিদর্শনে ইউএনও ইবনে আল জায়েদ, শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জে পূজা-মণ্ডপ পরিদর্শনে ইউএনও ইবনে আল জায়েদ, শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

মোঃ ওমর ফারুক,

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শনকালে ইউএনও পূজায় আগত ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। তিনি পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ইবনে আল জায়েদ হোসেন বলেন “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে শান্তি ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে।”

তিনি পূজা মণ্ডপের আয়োজকদের ধৈর্য, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

হাজীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত ভক্তরা ইউএনও’র আন্তরিকতা ও দিক নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের পদক্ষেপ জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ জাগিয়ে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি