1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারী রেফারিকে ‘গরু’ বলে ৬ মাস নিষিদ্ধ কোচ - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

নারী রেফারিকে ‘গরু’ বলে ৬ মাস নিষিদ্ধ কোচ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পর্তুগালের ওমেন্স ন্যাশনাল প্রমোশন কাপের ম্যাচ চলছিল রামোরিজ বি ক্লাব বনাম পাকোস ডি ফেরেইরা ক্লাবের মধ্যে। ম্যাচের ৪৮তম মিনিটের খেলার সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন রামোরিজ বি ক্লাবের কোচ জোয়েল অলিভিয়েরা ‘গরু’ বলে সম্বোধন করেন নারী রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরাকে।

মুখের এই বাজে ব্যবহারকে নারীর প্রতি ‘লিঙ্গ বৈষম্যমূলক আচরণ’ হিসেবে অভিহিত করে রামোরিজ বি দলের কোচ জোয়েল অলিভিয়েরাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। সঙ্গে ২৪০০ ইউরো (২৬০০ ডলার) জরিমানাও করা হয়েছে। মার্কা জানিয়েছে এ খবর।

আলোচিত ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারির ৩ তারিখে। ওই ম্যাচটিতে রামোরিজ বি দলকে ২-০ গোলে হারিয়েছিল প্যাকোস ডি পেরেইরা। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জোয়েল অলিভিয়েরার বিপক্ষে শাস্তির ঘোষণাটি দেয় ২৮ মার্চ।

একটি পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন জোয়েল অলিভিয়েরা। তারা পেনাল্টির আবেদন জানালে রেফারি সেটা নাকচ করে দেন। এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়। শেষ পর্যন্ত রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরা লাল কার্ড দেখান জোয়েলকে।

এরই প্রতিক্রিয়াস্বরূপ ক্ষুব্ধ হয়ে জোয়েল অলিভিয়েরা মন্তব্য করেন, ‘তাহলে কি এটা পেনাল্টি নয়? তুমি জানো না তুমি এখানে কি করছ…? বাঁশি বাজাতে শিখো, গরু, তুমি এখানে এসেছ না জেনেই, বাড়ি যাও।’

এই মন্তব্যের জেরেই কোচকে ৬ মাসের নিষেধাজ্ঞার শাস্তি দিলো পিএফএফ-এর ডিসিপ্লিনারি কাউন্সিল। নিষেধাজ্ঞার রায় ঘোষণার সময় তারা বলেছে, ‘অভিযুক্তের প্রতি আরোপিত অভিযোগ মারাত্মক নিন্দনীয়। খুবই উঁচুস্তরের ইচ্ছাকৃত এবং অপরাধের মাত্রাতিরিক্ততা প্রকাশ পেয়েছে তার কথার মধ্যে। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তি যখন একটি নারী দলের কোচ, তাই তার একটি বিশেষ দায়িত্ব (…) রয়েছে, যেখানে স্পোর্টিং এথিক্স এবং থাকবে না কোনো শারীরিক ও মৌখিক সহিংসতার উপস্থিতি।’

পর্তুগাল ফুটবল ফেডারেশন এই কোচের মন্তব্যকে ‘লৈঙ্গিক কারণে ব্যক্তির মর্যাদার বিরুদ্ধে আপত্তিকর অভিব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে, যা তাদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি