1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ উপজেলার আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান সেলিম কে নিয়ে না না ষড়যন্ত্র - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জ উপজেলার আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান সেলিম কে নিয়ে না না ষড়যন্ত্র

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান সেলিম কে নিয়ে না না ষড়যন্ত্র

বিশেষ প্রতিবেদক
জসিম রহমান

হাজীগঞ্জ উপজেলার আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান সেলিম ওরফে মাই ওয়ান সেলিম–কে ঘিরে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই প্রচারিত সংবাদটি প্রতিহিংসা মূলক এবং উদ্দেশ্যমূলকভাবে সেলিম কে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

বনফুল সংঘের আহ্বায়ক কমিটির সভাপতি গোবিন্দ সাহা বলেন,
“সেলিমের সঙ্গে আমার কখনো ব্যক্তিগত পরিচয় হয়নি, এমনকি তিনি আমাদের ক্লাবেও আসেননি। সাংবাদিকরা আমার বক্তব্যকে নানা ভাবে ঘুরিয়ে নিতে চেয়েছিলেন। পরে আমি যা বলেছি, তার বিপরীতভাবে প্রচার করা হয়েছে।”

এ বিষয়ে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকার বাসিন্দা দুলাল জানান,
“আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এখানে কারা আসেন। আমি বলেছি—সেলিম এবং ভুট্টু সহ কয়েকজন আসেন, কারণ হীরা নামে এক বন্ধুর বাসা এখানে রয়েছে। কিন্তু সংবাদে আমার উত্তর বিকৃতভাবে তুলে ধরা হয়েছে।”

স্থানীয়দের মতে, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই সেলিমকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চাঁদাবাজি ও দখলবাজির মতো ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হয়।

উপজেলা বিএনপির শীর্ষ নেতারা মন্তব্য করেন,
“মিজানুর রহমান সেলিম দীর্ঘদিন ধরে দলের নির্ভরযোগ্য ও পরিশ্রমী কর্মী। তাকে হেয় করার জন্য ভেতরে-বাইরে সক্রিয় একটি চক্র মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

নিজের অবস্থান তুলে ধরে সেলিম বলেন,
“আমি মানুষের টাকা আত্মসাৎ করার মানুষ নই। আমার বাবার সম্পত্তিই আমার জন্য যথেষ্ট।

যেদিন থেকে আমি হাজিগঞ্জ পৌর মেয়র নির্বাচন করার ঘোষণা দিয়েছি। সেদিন থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তবে শেষ পর্যন্ত জনগণই সত্যের জয় হবে।

হাজীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীও সেলিমের পাশে দাঁড়িয়ে বলেন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জনপ্রিয় মানুষ। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

জনগণের ভাষ্য অনুযায়ী, সেলিম তাদের আস্থার প্রতীক। তারা মনে করছেন, মিথ্যা তথ্য ছড়িয়ে একজন জনপ্রিয় নেতাকে বিতর্কিত করা গণতান্ত্রিক রাজনীতির জন্যও মারাত্মক হুমকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি