1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
অসুস্থ বিধবা নারী ও পুরুষ রোগীর পাশে শাহরাস্তির মানব কল্যাণ সংস্থা - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

অসুস্থ বিধবা নারী ও পুরুষ রোগীর পাশে শাহরাস্তির মানব কল্যাণ সংস্থা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

অসুস্থ বিধবা নারী ও পুরুষ রোগীর পাশে শাহরাস্তির মানব কল্যাণ সংস্থা

শাহরাস্তি প্রতিনিধি,

“আসুন আর্তমানবতার সেবায়, আমরা এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। রোজ বুধবার (১০ সেপ্টেম্বর) আমতলী বাজার সংলগ্ন, সুমন সাহেবের দুকানের সামনে বাদ আসর এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ১৭নং রায়শ্রী উঃ ইউনিয়ন এ দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা-এর পক্ষ থেকে বিধবা নারী ও অসুস্থ পুরুষ রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সময় ১.সাফিয়া বেগম(বিধবা)-১০,০০০/-
২.আমির হোসেন -৮,০০০/-টাকা চিকিৎসা সহায়তা বাবদ ২জনকে মোট ১৮,০০০/-টাকা প্রদান করা হয়েছে।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ওমর ফারুক সাহেব বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের আনন্দ। ভবিষ্যতেও আমরা আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”

উল্লেখ্য, ২০২৯ সালে এলাকার মেধাবী তরুণ ও প্রবাসীদের নিয়ে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, চিকিৎসা ও দুঃস্থ মানুষের সহায়তায় তাদের ভূমিকা ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: সুমন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, মো: মানিক হোসাইন, মো: আনোয়ার হোসেন, ডা: মো: তাহের, মো: গাজু সাহেব, মেম্বার জামাল হোসেন, সহ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি