1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ

হাজীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

হাজীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

জসিম উদ্দিন,

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। সোমবার হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক (টিটু)। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু)।

গাছের চারা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কিরন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. এমরান হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান পাটোয়ারী, সিনিয়র শিক্ষক মাহবুব এলাহি ও শিক্ষক আব্দুল সত্তার তালুকদার।
বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদলের সভাপতি ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা এবং হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম (টগর)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি