1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না- চাঁদপুর-৫ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না- চাঁদপুর-৫ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থান দিবসে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না” আগে সংস্কার ও বিচার, পরে জাতীয় নির্বাচন দিন!

জসিম উদ্দিন,

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) হাজীগঞ্জ বাজার এক বর্নাঢ্য গনমিছিল প্রদক্ষিন শেষে বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহ -সেক্রেটারি, চাঁদপুর ৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরের ও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা, গুম, খুন, লুটতরাজ শুরু করে দিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। তার কারনে তিলে তিলে সাধিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সাধারন ছাত্রজনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ । এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

 

আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দলের কোন কোন নেতা জামায়াতে ইসলামীর আভ্যন্তরিন বিষয় যেমন বায়তুলমাল, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ সম্মন্ধে প্রশ্ন তুলছেন। আমরা ঐ দল ও নেতার নাম ধরে কথা বলতে চাই না। জামায়াত যেই গতিতে আগাচ্ছে, সেই গতিতেই আগাবে। তাঁরা ভুলে গেছেন অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে প্রান রক্ষা করেছে স্বৈরাচার।

এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না। জামায়াতের বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন, তারা দলীয় পদ হারাবেন। তাদেরকে দল থেকেও মানুষ প্রত্যাক্ষান করবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই, নিজের স্লোগান জনতার মাধ্যমে দেওয়া হবে।

 

আমরা এখনো বলছি আগে সংস্কার পরে জাতীয় নির্বাচন দিন। অথচ স্বৈরাচার সরকারের মত একটি দল চাঁদাবাজি, মানুষের অর্থ লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। এমন দলকে কেউ আগামিতে ভোট দিবে না। একমাত্র জামায়াত ইসলামীকে দাঁড়ি পাল্লায় ভোট দিলে মানুষের মৌলিক অধিকার, জানমালের নিরাপত্তা থাকবে এবং ইসলামের আদর্শে এ নতুন বাংলাদেশ চলবে।

 

হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী,

 

হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি