1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন প্রধানিয়ার উদ্যোগে চলছে সড়কে সংস্কার কাজ - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন প্রধানিয়ার উদ্যোগে চলছে সড়কে সংস্কার কাজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন প্রধানিয়ার উদ্যোগে চলছে সড়ক সংস্কার কাজ
মেহেদী হাছান,
দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে চাঁদপুরের হাজীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের পরামর্শক্রমে ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন প্রধানিয়ার উদ্যোগে সড়ক  রিপেয়ারিংয়ের কাজ চলমান এবং কাজের অগ্রগতি তিনি নিজে উপস্থিত থেকে কর্মরত লোকদের সাথে কথা বলছেন এবং পরামর্শ দিচ্ছেন।
শনিবার (২৬ জুলাই) বিকালে সরজমিনে গিয়ে দেখা যায় এবং পথচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হাজীগঞ্জ-সুহিলপুর-রগুনাথপুর সড়কের বিশ্বরোড কাজিরগাঁও এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে বেহালদশায় পরিনত হয়েছে। তাই ইউপি চেয়ারম্যান সুমন প্রধানিয়র নিজ উদ্যোগে সড়ক  রিপেয়ারিং কাজ করায় জনগণ ভূয়সী প্রশংসা করেন এবং জনসেবায় আরো বেশি অবদান রাখার জন্য  ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য আল্লাহর নিকট দোয়া করেন এবং জনকল্যাণে দুর্ভোগ লাঘব হবে ওই এলাকাসহ আশপাশের প্রায় কয়েক হাজার মানুষের।
অটো চালক মো. শাহ আলম জানান, আমি গত ১০ বছর যাবৎ অটো গাড়ী দিয়ে হাজীগঞ্জ বাজার থেকে সুহিলপুর, ধড্ডা আড়ং বাজার, রগুনাথপুর বাজারে মালামাল নিয়ে যাতায়াত করি। যেই স্থানে রিপেয়ারিংয়ের কাজ চলমান এখনে দীর্ঘ দিন কাজ না হওয়ায় আমার অটো গাড়ীটির চাকা দুবার ভেঙে পড়েছে, বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুমন চেয়ারম্যানের উদ্যোগে এই সংস্কার কাজটি হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।
সিএনজি ড্রাইভার লোকমান হোসেন বলেন, আমি সিএনজি চালক ভাড়া নিয়ে প্রতিদিন হাজীগঞ্জ থেকে রগুনাথপুর বাজারসহ বিভিন্ন গ্রামে যাত্রী নিয়ে যাতায়াত করি।
কাজিরগাঁও বিশ্বরোড থেকে সুহিলপুর বাজার পর্যন্ত রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারেণ খুব দুর্ভোগ পোহাতে হতো। আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি সিএনজি ড্রাইভারদের পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান সুমন প্রধানিয়াকে দোয়া করছি। মহান আল্লাহ ইউপি চেয়ারম্যানের মঙ্গল করুন।
চেয়ারম্যান সুমন প্রধানিয়া বলেন,  বৃষ্টির কারণে এবং দীর্ঘদিন সড়কটির রিপেয়ারিংয়ের কাজ না হওয়ায় সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেছি। মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব।আমি বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন স্যারকে জানাই। স্যারের নির্দেশে আমি রাস্তা মেরামতের উদ্যোগ নেই। এই রাস্তা মেরামতের মধ্য দিয়ে মানুষের দূর্ভোগ কমবে এবং এ কাজটি করে নিজের কাছেও ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি