1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে বস্তায় নাবার মরদেহ! - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে বস্তায় নাবার মরদেহ!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে বস্তায় নাবার মরদেহ!

নিজস্ব প্রতিনিধি,

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে পড়ে ছিল বস্তা, খুলতেই বেরিয়ে এলো নাবার মরদেহ!

গাজীপুরের ধীরাশ্রম থেকে  নাবিলা কানিজ নাবা (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার জানায়, ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়েছিল নাবা। এরপর থেকেই আর খোঁজ মেলেনি তার। এ ঘটনার ৫ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে।

নিহতের মা খাদিজা বেগম বলেন, ‘আমরা এলাকায় মাইকিং করেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সুখবর পাইনি। আজ বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসীও। জানা গেছে, বাবা বিদেশ থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান। এলাকাবাসীর প্রশ্ন, অবুঝ শিশুরও কি শত্রু হয়?

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মেয়েটিকে কেউ হত্যা করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি