1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
চাঁদপুরের শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

চাঁদপুরের শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

চাঁদপুরের জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন

নিজস্ব প্রতিনিধি,

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। সোমবার (১৪ জুলাই ২০২৫) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে তিনি এসব গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে নির্বাচিত করা হয়েছে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে।

তারই স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন পেয়েছেন উল্লেখিত ক্রেস্ট ও সনদ। পরিবার পরিকল্পনা সচেতনতায় উদ্ভাবনী পদক্ষেপ, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক টিকাদান ও সেবা প্রদান, কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক প্রচারণা ও কাউন্সিলিং, স্থানীয় জনস্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও সক্রিয় অংশগ্রহণের কারণে এ স্বীকৃতি দেয়া হয়ে থাকে।

গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, চাঁদপুরের উপ-পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আনিছুল ইসলামসহ অন্য সকল কর্মকর্তা।

 

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গোলাম মোস্তফা স্বপন জানান, এ ধরনের স্বীকৃতি শুধু গর্বের নয়, অনুপ্রেরণারও বটে। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা প্রসারে যেসব উদ্যোগ সত্যিকার অর্থে মানুষকে বদলে দেয়, তাদের পেছনের গল্পগুলো ছড়িয়ে পড়া উচিত দেশজুড়ে। এ স্বীকৃতি আমার নয়, এটি আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি