1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর টাকা চুরি করে পালালো স্ত্রী - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত  চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর মত বিনিময় সভা  সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০ শত পিস ইয়াবা সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আমাদের যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : সোহেল মাহামুদ  নারায়ণগঞ্জে এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল  আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা জালকুড়িতে বিএনপি’র পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর টাকা চুরি করে পালালো স্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫

ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর টাকা চুরি করে পালালো স্ত্রী

নিজস্ব প্রতিবেদক,

ফরিদগঞ্জের লোহাগড়ে প্রবাসী স্বামীর ২৩ লাখ টাকার আসবাবপত্র চুরি করে পালিয়েছে স্ত্রী তাছমিয়া আক্তার ইভা। জানা যায়, ফরিদগঞ্জের লোহাগড়ে প্রবাসী স্বামীর ২৩ লক্ষ টাকা চু/রি করে পালিয়ে যাওয়া তাছমি আক্তার ইভা.

লোহাগড় গ্রামের মো. শফিক বেপারীর একমাত্র প্রবাসী ছেলে ইয়াসিন হোসেন সুজনের সাথে দক্ষিণ পাইকপাড়া পালতালুক গ্রামের নোয়াব আলী মুন্সি বাড়ির (বর্তমানে দোলন চাঁপা ভিলা, প্লট নং ১৩০৬৮, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা) আব্দুল কুদ্দুসের মেয়ে তাছমি আক্তার ইভার শরীয়ত মোতাবেক বিবাহ হয়।

বিয়ের ৩ মাস পর ইয়াসিন হোসেন সুজন বিদেশে চলে যান। ইভার চাচা স্থানীয় দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর পালতালুকের যুবলীগ নেতা এবং রড সিমেন্ট ব্যবসায়ী। তিনি ভাতিজি জামাতা ইয়াসিনের কাছ থেকে ৫ লাখ টাকা নেন রড সিমেন্ট দিবেন বলে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকা দেয়াতো দূরের কথা, ইট-বালুও দেন নি। ইভার সম্পর্কের চাচা স্বপন প্রভাব বিস্তার করে টাকা না দেয়ার জন্যে।

তার ভদ্রতার আড়ালে রয়েছে মাদকাসক্তি। স্বপন লোভী প্রকৃতির, সে তার ভাতিজিকে দিয়ে কাবিন-বাণিজ্য করে। ইভার বড়ো বোন তাহসিনা আক্তার ইকরাকেও একই কায়দায় আবদুল কাদের মোল্লা কলেজের প্রভাষকের কাছ থেকে তালাক নিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। একই কায়দায় ইয়াসিন হোসেন সুজনের নিকট হতে ১২ লাখ টাকা দাবি করে। এমনকি ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। প্রবাসী ইয়াসিনের স্ত্রী ইভা একজন টিকটকার।

তার সাথে রয়েছে অন্য ছেলের পরকীয়া সম্পর্ক। যার ফলে সে তার শ্বশুর বাড়িতে বেশি না থেকে বাবার বাড়িতে থাকাটা পছন্দ করে। ইভা বিভিন্ন টালবাহানা করে স্বামীর কাছ থেকে নানা অজুহাত দিয়ে টাকা নিয়ে পরকীয়া প্রেমিককে নিয়ে বিভিন্ন

জায়গায় ঘুরে বেড়াতো। এসব জানার পর প্রবাসী স্বামী স্ত্রীকে নিষেধ করলে তা কাল হয়ে দাঁড়ায়। ইভার মা দুষ্ট প্রকৃতির বললেই চলে। তার মাকে এসব কিছু জানালে তারা কোনো কর্ণপাত করেনি। গত ২৩ জুন ২০২৫ (সোমবার) ইভার স্বামীর পাঠানো টাকা, গরু বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা এবং স্বামীর দেয়া ও স্বামীর বোনেরসহ ১০ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা) চুরি করে তার বাবার বাড়িতে চলে যায়।

এ বিষয়ে তার বাবার পরিবারকে জানালেও তারা উল্টো হুমকি দেয়। এ নিয়ে ইয়াসিনের পিতা শফিক বেপারী তার ছেলের বউসহ ৫ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে প্রবাসী ইয়াসিন হোসেন সুজন বলেন, সোমবার (২৩ জুন ২০২৫) আমার বোনের অপারেশন করতে গেলে আমার বাবা-মা আমার স্ত্রীকে বাড়িতে রেখে যান। এ সুবাদে রাতের আঁধারে সব কিছু চুরি করে পালিয়ে যায়। আমি বিদেশে আসার পর আমার স্ত্রীর অপকর্ম প্রকাশ হলে তার পরিবারকে জানালে উল্টো মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়।

তার মা আর চাচা স্বপন দুষ্ট প্রকৃতির লোক। তাদের যোগসাজশে আমাকে সর্বহারা করে দেয়। আমি একজন প্রবাসী হয়ে দেশ ও জাতির কাছে তার উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে জানতে তাছমি আক্তার ইভার মোবাইল ফোনে ফোন করলে রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি