1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
থানার ওসি এখন এসআই - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

থানার ওসি এখন এসআই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

থানার ওসি এখন এসআই

জয়পুরহাট প্রতিনিধি,

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে বিভাগীয় মামলায় পদাবনতি দেয়া হয়েছে। তাকে পরিদর্শক (ওসি) থেকে উপপরিদর্শক (এসআই) করা হয়েছে। ইতোমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে।

আজ বুধবার দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে পরির্দশক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি গতকাল এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।

আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেছিলেন। এখন থেকে দুই মাস আগে থানায় তাকে ভারপ্রাপ্ত কর্র্মকতা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়। গতকাল মঙ্গলবার তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরির্দশক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দেয়।

পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি