1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
প্রেমের বিয়ে তিন বছর পর ফরিদগঞ্জে গৃহবধূর আত্ম-হত্যা - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

প্রেমের বিয়ে তিন বছর পর ফরিদগঞ্জে গৃহবধূর আত্ম-হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রেমের বিয়ে তিন বছর পর ফরিদগঞ্জে গৃহবধূর আত্ম-হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার পিত্রালয় পাবনা জেলায়। তবে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক বলছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।

বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, ‘শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না। পরে পাশের ঘরের ভাবীকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে খাদিজা বেগম আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে স্থানীয়রা জানান, ৫-৭ দিন আগে পাশের বাড়ির জহিরের ছেলে শান্তর স্ত্রী বিথীর শ্বশুরবাড়িতে এসে তাকে বকাঝকা করে। তারা অভিযোগ করেন, বিথী শান্তর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই বিষয়ে শান্তর স্ত্রী বিথীকে তার সংসার নষ্ট না করার জন্য অনুরোধ করেন এবং গালিগালাজ করে চলে যান।

পরবর্তীতে বিথীর শাশুড়ি খাদিজা বেগম এ ঘটনা ছেলে সাগরকে জানান। সাগর তখন মাকে বলেন, বিথীকে যেন মোবাইল ব্যবহার করতে না দেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন,‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি