1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সাংবাদিকদের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা- জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সাংবাদিকদের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা- জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে

সাংবাদিকদের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা

——– জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন

মেহেদী হাছান॥

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোক-চক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শনিবার (২১ জুন) হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া এখন সংবাদপত্রের স্থান দখল করছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ছোট ছোট নানা ঘটনা জাতিকে একত্রিত করছে। বিভিন্ন সময়ে আমরা এর প্রমাণ পেয়েছি। তিনি বলেন, পাঠক এখন বড় বড় সংবাদ পড়তে চায় না। এজন্য যথাসম্ভব ছোট সংবাদের আকর্ষণ বাড়ছে। বাংলাদেশের অনেক সংবাদপত্র সেদিকে নজর দিচ্ছে।

সংক্ষিপ্ত আকারে তারা মূল বিষয়টিতে তুলে ধরছে। তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি অপসাংবাদিকতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সেনা বাহিনীর উপ অধিনায়ক -২১-বীর মেজর মো. আশিকুর রহমান আশিক,

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুল চাকমা। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অফিসার লেফটেন্যান্ট নানজুরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয়, জাতীয় পত্রিকার সাংবাদিকগণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি