1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
৩১ জুলাইয়ের মধ্যে হাজীগঞ্জে হকাররা বাজার ছাড়তে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

৩১ জুলাইয়ের মধ্যে হাজীগঞ্জে হকাররা বাজার ছাড়তে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, হকার ও সুধিজনদের সাথে মতবিনিময় সভায়

৩১ জুলাইয়ের মধ্যে হাজীগঞ্জে হকাররা বাজার ছাড়তে হবে

——– জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন

মেহেদী হাছান॥
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাজীগঞ্জে হকাররা বাজার ছাড়তে হবে। না হয় ১ আগষ্ট থেকে প্রশাসন কঠোর থেকে কঠোর হবে। গতকাল ২১ জুন শনিবার উপজেলা সম্মেলন কক্ষে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, হকার ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন এ কথা বলেন। তিনি আরো বলেন, সড়কের উপর বসে ব্যবসা করার কোন সুযোগ নেই।

সড়কের উপর দিয়ে শুধু গাড়ী চলবে। তবে আমি হকারদের সময় দিতে চাই, রাস্তা থেকে সরে যাওয়ার জন্য। বেঁধে দেওয়া সময়ের পর প্রশাসন কঠোর হবে। তিনি আরো বলেন, রাস্তাঘাট তো ব্যবসা করার জায়গা নয়। সরকার সড়ক নির্মাণ করে পরিবহণের জন্য, ব্যবসা করার জন্য না। সেক্ষেত্রে সড়কে কোনো হকার বসে ব্যবসা করতে পারবে না। তাই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হকাররা স্ব স্ব উদ্যোগে হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখল মুক্ত করবেন।

হকারদের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ৩১ জুলাই পর্যন্তু সময় দেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সেনা বাহিনীর উপ অধিনায়ক -২১-বীর মেজর মো. আশিকুর রহমান আশিক, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুল চাকমা। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অফিসার লেফটেন্যান্ট নানজুরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

সভায় ঐক্যমত্যের ভিত্তিতে হকারদের ১ মাস সময় দেওয়া হয়। এক মাসের মধ্যে সকল হকারকে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় হকারা জনদুর্ভোগ সৃষ্টি করে ব্যবসা না করার ঘোষণা দিয়ে এ সিদ্ধান্ত মেনে নেন এবং ৩১ জুলাইর পর সড়কের আর আর ব্যবসা করবে না বলে প্রতিশ্রুতি দেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজাম্মেল হোসেন মজুমদার পরান,

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা বিএম কলিম উল্যাহ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আশফাকুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন শাবু, শিল্প বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ,

দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক এনায়েত মজুমদার, সাংবাদিক কল্যান সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, ব্যবসায়ী ও মো. মোহসীন, হকার আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি