1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ চাউল চুরির ঘটনায় চেয়ারম্যানকে অপসারণের দাবীতে মানববন্ধন!  - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জ চাউল চুরির ঘটনায় চেয়ারম্যানকে অপসারণের দাবীতে মানববন্ধন! 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

হাজীগঞ্জ চাউল চুরির ঘটনায় চেয়ারম্যানকে অপসারণের দাবীতে মানববন্ধন!

মোহাম্মদ মেহেদী হাছান,

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে উদ্ধারকৃত চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাঁয়চৌ বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণের দাবী করেন বক্তারা। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য রাখেন, মো. বিল্লাল হোসেন, শাহ আলম ভুট্টু, জহিরুল ইসলাম, মাসুম চৌধুরী, আব্দুল করিম, দিদার হোসেন মিন্টু ভূঁইয়া, বিল্লাল হোসেন হেফাজত।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব অযোগ্য। তার আমনে পরিষদ অনিয়মের সম্রাজ্যে পরিনত হয়। গতকাল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘরে ২০ বস্তা সরকারি চাউল পাওয়া গেছে। এ ঘটনায় চেয়ারম্যান দায় সারতে পারে না। ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে অপসারণ করতে হবে। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।

এর আগে বুধবার সকালে ইউনিয়নের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করে পরিষদে নেওয়া হয়। এ ঘটনায় গ্রাম পুলিশ স্বপন সাহাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি