1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে গ্রাম পুলিশের ঘর থেকে উদ্ধার ২০ বস্তা সরকারি চাল - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জে গ্রাম পুলিশের ঘর থেকে উদ্ধার ২০ বস্তা সরকারি চাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

হাজীগঞ্জে গ্রাম পুলিশের ঘর থেকে উদ্ধার ২০ বস্তা সরকারি চাল

নিজস্ব প্রতিবেদক,

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার নিজ ঘরে গোপনে মজুত করা এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা এলাকার কিছু লোকের কাছে সরকারি চাল বিক্রি করে আসছিলেন। সকালে একজন ব্যক্তিকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা ঘরে ঢুকে ৫০ কেজির ৯ বস্তা, ৩০ কেজির ৫ বস্তা এবং ১২টি খালি বস্তা দেখতে পান। এছাড়া স্বপন সাহা স্বীকার করেন যে, এর আগে তিনি আরও ৬ বস্তা চাল বিক্রি করেছেন।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা দাবি করেন, “চালগুলো ভিজিএফ (VGF) এর। আমি এগুলো কিনে রেখেছি। কিছু চাল আমার নিজের কার্ডের বরাদ্দ থেকেও পেয়েছি।

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নে ২ হাজার ১২৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ আসে। এর মধ্যে ১৬৮টি কার্ডে ১৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই চাল বিতরণের দায়িত্ব ইউনিয়ন সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপনের উপর ছিল। এখন শুনছি, এসব চাল তার বাড়ি থেকে পাওয়া গেছে – যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন জানান, “চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি