1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, ভাইদের বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, ভাইদের বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

হাজীগঞ্জে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, ভাইদের বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি,

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে চরম অনিয়ম, জুলুম ও হয়রানির অভিযোগে এক প্রতিবাদী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের মুন্সী বাড়ির তিন ভাই—মোঃ ইমাম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ তোফাজ্জল হোসেন তাদের বড় ভাই মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও নানা অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

তাদের অভিযোগ, পৈত্রিক, হেবা ও ক্রয়কৃত সম্পত্তির সুষ্ঠু ভাগাভাগি না করে বড় ভাই আনোয়ার হোসেন একতরফাভাবে সেই জমি নিজের সন্তানের নামে দান করে দেন, যার ফলে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত হন। বিভিন্ন সালিশ বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা চাচ্ছেন।

এ সময় বক্তারা বলেন, “আমাদের সম্পত্তি নিয়ে বিচার চেয়েও বিচার পাচ্ছি না। বরং উল্টো আমাদের বিরুদ্ধে মামলা ও হুমকির মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই।”

আরো জানা যায়, আনোয়ার হোসেন হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও তার ছেলে ইলিয়াস হোসেন সাদ্দাম, যিনি সেনাবাহিনীতে কর্মরত, তার নাম ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব খাটাচ্ছেন এবং একের পর এক জুলুম করে চলেছেন। এতে এলাকাবাসীও আতঙ্কিত।

সংবাদ সম্মেলনে এলাকার আরও দুই ব্যক্তি—মোঃ ওসমান গণি ও মোঃ মানিক- নিজেদের প্রতারিত হবার অভিজ্ঞতা তুলে ধরেন।

ওসমান গণি জানান, “আমি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেছি, কিন্তু আনোয়ার ও তার ছেলে আমাকে সেই জমিতে যেতে দিচ্ছে না।”
মানিক বলেন, “আমি নূর বানুর কাছ থেকে ১.৫০ শতাংশ জমি কিনে ভোগদখল করতে পারছি না। সন্ত্রাসী কায়দায় আমাকে ভয় দেখাচ্ছে।”

তারা বলেন, আনোয়ার হোসেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষ, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও জিম্মি করে রেখেছেন। মামলা, হামলা ও ভয়ভীতি তার প্রধান অস্ত্র। এছাড়াও আনোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন, মেহেদী হাসান ও আরমানও এসব কর্মকান্ডে জড়িত।

এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সকল সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মাধ্যমে আমাদের কণ্ঠ যেন প্রশাসনের কর্ণগোচরে পৌঁছে। আমরা বিচার চাই, শান্তি চাই।

সাংবাদিক সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোঃ ইসমাইল হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ মানিক হোসেন, মোঃ তাজুল ইসলাম, শামসুন্নাহার, তাসলিমা বেগম সহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি