1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে স্বামীর অধিকার আদায়ে ২৫ দিনের অনশন রুনার - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

হাজীগঞ্জে স্বামীর অধিকার আদায়ে ২৫ দিনের অনশন রুনার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জসিম উদ্দিন॥

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে টানা ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার (৪২) নামের এক নারী।
তিনি গত ১৮ মে থেকে হাজীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব রাজারগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অনশন শুরু করেন। ওই বাড়ির মালিক ও ওমান প্রবাসী মমিন মিজি (৪৫) রুনার দাবি অনুযায়ী তার স্বামী।

রুনা আক্তার শরিয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কোরমান শেখের মেয়ে। তার কাছে থাকা কাবিননামা অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থান কালে রুনা ও মমিনের বিয়ে হয়।

রুনার অভিযোগ, ওমানে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন থাকলেও দেশে তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান রয়েছে, যা তিনি আগে জানতেন না। দীর্ঘ ২৪ বছর ধরে মমিন মিজি তাকে দেশে আনেননি।
রুনা বলেন, ‘স্বামীর অধিকার ফিরে পেতে আমি হাজীগঞ্জ এসেছি এবং অনশন করছি। অধিকার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মমিন মিজি দেশে ফিরে কিছুদিন বাড়িতে ছিলেন। রুনা আক্তারের আগমনের খবর পেয়ে তিনি কাউকে না জানিয়ে পুনরায় ওমানে ফিরে যান। রুনার এই অনশনকে ঘিরে মমিন মিজির বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে। তবে মমিন মিজির পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

প্রবাসী মমিন মিজির ভাই মজিবুর রহমান জানান, আমার ভাই বিয়ে করছে তা আমরা কেউ জানতাম না, পরর্বতীতে যখন রুনা আক্তার বাড়ীতে এসে অবস্থান করে তখন উভয়ের বিয়ের বিষয়ে জানতে পারি। মমিন ভাইয়ের স্ত্রী রুনাকে কি করবে বা কোথায় রাখবে অথবা রাখবে না তা বড় ভাই জানেন। এ ছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন অফিস খুললে তা সমাধান করে দিবেন বলে জানিয়েছেন।

উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, বিষয়টি আমি কোরবানীর ঈদের আগে অবগত হই। যদি স্থানীয় ভাবে উভয় পক্ষ সমাধান চায়, তা সমাধান করার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি