1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
এ.টি.এম আজহারের মুক্তিতে হাজীগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

এ.টি.এম আজহারের মুক্তিতে হাজীগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

এ.টি.এম আজহারের মুক্তিতে হাজীগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি॥

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ.টি.এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় এর জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

২৮ মে রোজ বুধবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলা মীর হোসাইন।

এ সময় হাফেজ মাওলা মীর হোসাইন বলেন ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন। এ রায় এর জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা বিএম কলিম উল্যাহ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতী আব্দুর রউফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৗর নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসেন, পৌর সেক্রেটারি মাওলা সফিকুর রহমান মজুমদার, সহকারী সেক্রেটারি রবিউল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি