1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা! - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫

সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা!

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করা হয়। মামলাটির বাদী জেলা সদরের বৈচনা গ্রামের মাদার সরদারের ছেলে ওবায়দুল্লাহ।

বিচারক মায়নুদ্দিন ইসলাম মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। মামলাটিতে বাদী এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।

মামলার অপর আসামিরা হলেন, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হকসহ পুলিশের ১৫ জন ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মী।

এদিকে মামলার বাদী ওবায়দুল্লাহ বলেন, বাড়িঘর ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। যার নেতৃত্বে ছিলেন সাবেক ডিসি নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে নাজমুল আহসান এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাদীপক্ষের আইনজীবী সাতক্ষীরা আদালতের অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি ওবায়দুল্লাহর বাড়িঘর মামলার আসামিরা যোগসাজশ করে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে বুলডোজার দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন অভিযোগটি আমলে নেয়নি। তাই দীর্ঘ ১৫ বছর পর কোটি টাকার ক্ষতিপূরণ ও আসামিদের শাস্তির দাবি জানিয়ে আদালতে বিচার প্রার্থনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি