1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
"আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে হাজীগঞ্জে তাৎক্ষণিক মিটে গেল দীর্ঘ দিনের ভূমি বিরোধ - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

“আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে হাজীগঞ্জে তাৎক্ষণিক মিটে গেল দীর্ঘ দিনের ভূমি বিরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

“আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে সহকারী জজ”
হাজীগঞ্জে তাৎক্ষণিক মিটে গেল দীর্ঘ দিনের ভূমি বিরোধ

জসিম উদ্দিন॥

ভূমি নিয়ে দীর্ঘদিন বিরোধ, চলছে আদালতে মামলা। সেই মামলায় আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে আসলেন সহকারী জজ মো. আবদুল আলীম। উভয় পক্ষদয়ের বিরোধ তাৎক্ষনিক মিটিয়ে দিলেন।

আজ শুক্রবার (২৩ মে) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম তার এখতিয়ারাধীন হাজীগঞ্জ উপজেলায় একটি দেওয়ানী মোকদ্দমার নালিশা জমি সরেজমিন পরিদর্শনে যান। সে সময় মোকাদ্দমাটির বাদী, বিবাদী, তাদের আইনজীবীগণ, আদালতের পেশকার, পুলিশ, সার্ভেয়ারগণ ও স্থানীয় গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে বিজ্ঞ বিচারক বাদী, বিবাদীর মধ্যে বেশ কিছু বছর ধরে চলে আসা ভূমি বিরোধ বাদী, বিবাদী উভয়ের সম্মতি ও আগ্রহে চূড়ান্ত মিমাংসা করে দেন এবং বিরোধীয় জমির সীমানা স্থায়ীভাবে চিহ্নিত করে দেন। এতে মোকদ্দমার উভয় পক্ষ বিজ্ঞ আদালতের এই জনহিতৈষী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

মোকদ্দমার ভূমি বিরোধের তাৎক্ষণিক এই আপোষ মীমাংসায় খুশিতে বিচারপ্রার্থী বাদী ও বিবাদী আবেগ আপ্লুত হয়ে যান। এসময় বাদী ও বিবাদী পরস্পরকে জড়িয়ে মোলাকাত করেন এবং ভবিষ্যতে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গিকার করেন।
এ সময় উপস্থিত স্থানীয় লোকজন বলেন, আদালতের এই সরেজমিন পরিদর্শনে বিচারপ্রার্থী জনগণ সল্প সময়ে, স্বল্প খরচে তাদের দোরগোড়ায় ন্যায়বিচার পেয়েছেন। স্থানীয় জনগণ এই ধরনের আরো পদক্ষেপ বিজ্ঞ আদালত থেকে আশা করেন মর্মে জানিয়েছেন। ADR (Alternative Dispute Resolution)

আদালত কর্তৃক জানা যায়, কিছদিন আগে হাজীগঞ্জ উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার বাদী পক্ষ আদালত কর্তৃক মোকদ্দমার নালিশা জমি সরেজমিন পরিদর্শন করে মোকদ্দমাটি তাৎক্ষণিক আপোষ মীমাংসা করতে দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর অর্ডার ১৮, রুল ১৮ ও

সংক্রান্ত বিধানের অধীনে আবেদন করেন। বাদীর এই আবেদনে শুনানি কালে বিবাদীপক্ষ অনাপত্তি দেয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মোকদ্দমার নালিশা জমিতে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী আজ সরেজমিন পরিদর্শনে বিজ্ঞ বিচারক সফলভাবে মোকদ্দমাটির ভূমি বিরোধের স্থায়ী সমাধান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি