1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
৩০ টাকার জন্য বন্ধুকে হত্যা! - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

৩০ টাকার জন্য বন্ধুকে হত্যা!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

৩০ টাকার জন্য বন্ধুকে হত্যা!

মমিন হোসেন (২০) ও রাকিব হোসেন (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নকর্মী আর মমিন দোকানের কর্মচারী। আম বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন মমিন। রাজধানীর মতিঝিল এজিবি কলোনির গাছ থেকে আম পাড়েন তারা। পরে সেই আম কলোনির বাজারে বিক্রি করে ৩০ টাকা কম-বেশি নিয়ে দ্বন্দ্বের জেরে মমিনকে খুন করে রাকিব। সোমবার রাতে তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার করা হয়। মঙ্গলবার ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এসব তথ্য জানিয়েছেন।

এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও তাদের আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনির আল হেলাল জোনের আম গাছ থেকে আম পাড়েন। পরে সেই আম এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করেন তারা। টাকার একভাগ (১৩০ টাকা)নিয়ে আলামিন চলে যায়। বাকি ২৬০ টাকার মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করে। ওইদিন রাতে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে ময়লার ডাস্টবিনের পাশে মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। তিনি ভাগের ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দু’জন বাড়ি চলে যায়।
তিনি বলেন, পরের দিন একই স্থানে তাদের মধ্যে আবার টাকা নিয়ে মারামারির একপর্যায়ে রাকিব আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার আঘাত করে। মমিন রাস্তার উপরে পড়ে গেলে রাকিব ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব লাশ ফেলে পালিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যায়।

এসি বলেন, ওই ঘটনায় নিহত মমিনের বাবা ফিরোজ শেখ মতিঝিল রাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই জুলহাস উদ্দিন ৭ দিনের মধ্যে রাকিবকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার আসামি রাকিবকে আদালতে তোলা হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি