1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে পিটুনি - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে পিটুনি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে পিটুনি

নাটোর প্রতিনিধি।।

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়াকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় উদ্ধারের পর তাকে প্রথমে সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে সদরের খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহত মামুন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাতেন ভূঁইয়ার ছেলে। হাসপাতালে ভর্তি মামুন বলেন, ‘আমি ব্যবসায়ের কাজে রাজশাহীতে গিয়েছিলাম। সেখান থেকে নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ অনেকে আমাকে ধরে গাড়িতে তুলে আমিরগঞ্জ বাজারে নিয়ে আসে।

মামুন আরও বলেন, ‘এখানে এনে আমাকে ইচ্ছেমতো মারধর এবং কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি তারা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম আসা ব্যক্তিদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত বলেন, রাতে মামুন নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর ছিল। মাথায় আঘাতসহ পায়ের দুই জায়গায় তার ক্ষত চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল।

সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আগেই স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি