1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে মো. আরাফাত হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বেলা ২টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার হোসেন উদ্দিন হাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আরাফাত ওই বাড়ির মো. রাসেদ হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আরিয়ান নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে,খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।  তিনি আরও বলেন, যেসব পরিবারে ছোট বাচ্চা রয়েছে এবং সাঁতার জানে না সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি