1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত  চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর মত বিনিময় সভা  সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০ শত পিস ইয়াবা সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আমাদের যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : সোহেল মাহামুদ  নারায়ণগঞ্জে এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল  আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা জালকুড়িতে বিএনপি’র পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

শাখাওয়াত হোসেন শামীম,

চাঁদপুরের হাজীগঞ্জে শুরু হয়েছে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান।
শুক্রবার (১৬ মে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় ৩৬ টাকা কেজি ধরে প্রতি মন ( ৪০কেজি ) ১৪৪০ টাকা হারে ৬৬৯ মেট্রিক টন ধান ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম।
খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং কৃষকরা লাভবান হবেন।

উদ্বোধনী দিনে স্থানীয় কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। তারা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির মাধ্যমে ন্যায্য লাভের আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ফারজানা আক্তার মিলি,
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কামাল হোসেন পাটোওয়ারী,সহকারী উপ খাদ্য পরিদর্শক নাসিমুল করিম,অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা ।
এ বারের বোরো সংগ্রহ অভিযানের মূল উদ্দেশ্য হলো,কৃষকের উৎপাদিত ধান-চালের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জাতীয় খাদ্য মজুদকে আরো শক্তিশালী করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি