1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
দেশীয় অস্ত্রের ব্যবহার বন্ধসহ ৫ দাবি জাকের পার্টি ছাত্রফ্রন্টের - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

দেশীয় অস্ত্রের ব্যবহার বন্ধসহ ৫ দাবি জাকের পার্টি ছাত্রফ্রন্টের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

দেশীয় অস্ত্রের ব্যবহার বন্ধসহ ৫ দাবি জাকের পার্টি ছাত্রফ্রন্টের

আইন নিজের হাতে তুলে নেওয়া ও দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট। 

বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় সম্পাদক রবিউল ইসলাম রবি এই দাবিগুলো জানিয়েছেন।

তাদের দাবিগুলো হলো- শিক্ষার মান উন্নয়নে কারিগরি শিক্ষাসহ বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা; গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা; প্রাথমিক শিক্ষাসহ সব পর্যায়ের শিক্ষকদের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; বেকারত্ব দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; আইন হাতে তুলে নেওয়া ও দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধ করা।

রবিউল ইসলাম রবি লিখিত বক্তব্যে বলেন, প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দুই নিবেদিত কর্মী শহীদ ফারহান ফাইয়াজ ও জুয়েলসহ সব বীর শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের ফসলস্বরূপ আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, তাদের মাধ্যমে প্রত্যাশিত বৈষম্য আসলে কতটুকু দূর হয়েছে তা প্রশ্নই থেকে যায়।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনে সংগ্রামী সৈনিক জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আফাজ বিশ বছরের বেশি সময় ধরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সক্রিয় কর্মী হিসেবে নিয়োজিত আছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো স্থানীয় মাওলানা রইস উদ্দিন হত্যা কাণ্ডের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি সক্রিয় ছিলেন বিধায় স্থানীয় কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে প্ররোচিত হয়ে চলতি বছরের ৫ মে গভীর রাতে বিনা নোটিশে বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে তুলে নেওয়া হয়। পরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী দেখিয়ে তাকে ২০১৩ সালের বিএনপির মিছিলে হামলা সংশ্লিষ্ট মামলায় আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়। অথচ অতীতে তার নমে থানায় কোনো মামলাই ছিল না। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, একজন ইমামকে হত্যা করা হয়েছে; তার জন্য বিচার চাওয়া এই দেশের কোন আইনে অপরাধ? যদি অপরাধ হয়েই থাকে তাহলে দুঃখের সঙ্গে বলতে হয় এদেশে আমাদের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা নাগরিক অধিকারও নেই।

রবিউল ইসলাম রবি বলেন, জাকের পার্টি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল একসঙ্গে একই দিনে ২০০ এর অধিক আসনের প্রার্থিতা প্রত্যাহার করে। জাকের পার্টি কখনোই সংঘাত বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ইদানীং আমরা দেখতে পাই জাকের পার্টিকে নিয়ে কিছু কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

এ সময় তিনি জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মিজানুর রহমান আফাজকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি