1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা : ২টি সীলগালা  - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা : ২টি সীলগালা 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এর মধ্যে দুটিকে সীলগালা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে রোববার (৪ মে ২০২৫) দিনভর হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালত ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও সিলগালা এবং সূর্যের আলো ক্লিনিককে সিলগালা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালে ৫ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান  জানান, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আদালত পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানিটারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের টিম ও অন্যান্য সরকারি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি