1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সর্দি-জ্বরে আরাম পেতে মজাদার চিকেন স্যুপ - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সর্দি-জ্বরে আরাম পেতে মজাদার চিকেন স্যুপ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বসন্ত বাতাসে ফুলের সুবাসের সঙ্গেই ভেসে আসে নানান অ্যালার্জেন। অনেকেই এ বসন্তে ভুগছেন ভাইরাল ঠান্ডা-জ্বরে। ফলে পরিবারের কারও না কারও সর্দি-কাশি আর গলা ব্যথা লেগেই থাকে। তাই এই সময়ে বাড়িতে তৈরি গরম গরম চিকেন স্যুপের মতো আরামদায়ক খাবার খুব কমই আছে।

জেনে নিন চার-পাঁচজনকে পরিবেশনের জন্য একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর চিকেন স্যুপ রেসিপি, যা ঠান্ডা লাগা বা ফ্লু থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে।

উপকরণ
তেল: ১-২ টেবিল চামচ
বড় পেঁয়াজ: ১টি (কুচি করা)
পছন্দের সবজি: ১ কাপ (কোটা করা)
কাঁচা আদা: ২ টেবিল চামচ (কুচি করা)
রসুন: ৪-৮ কোয়া (আধা কুচি)
হাড় ও চামড়াবিহীন মুরগির বুক বা রানের মাংস: ৭০০ গ্রাম
চিকেন স্টক: ৪ কাপ
পানি: ২ কাপ
লবণ: ১ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়ো: ১/৪ চা চামচ
তেজপাতা: ২টি
লেবুর রস: স্বাদ অনুযায়ী
শুকনো লঙ্কার গুঁড়ো: সামান্য
কুচি করা পেঁয়াজপাতা ও ধনেপাতা
ভাজা তিলের তেল (ঐচ্ছিক, তবে স্বাদ বাড়ায়)

বানানোর পদ্ধতি
একটি বড় হাঁড়িতে মাঝারি আঁচে তেল গরম করুন। পেঁয়াজ, সবজি, আদা ও রসুন দিন। ৩-৪ মিনিট নেড়ে নিন যতক্ষণ না সুগন্ধ বের হয়। আঁচ কমিয়ে আরও ৩-৪ মিনিট হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

চিকেন স্টক, পানি, লবণ, গোলমরিচ, তেজপাতা এবং মুরগির মাংস যোগ করে ফুটতে দিন। ঢাকনা দিয়ে ২০ মিনিট মৃদু আঁচে সিদ্ধ করুন (মাংসের কাট অনুযায়ী সময় সামান্য কম-বেশি হতে পারে)। দুটি কাঁটাচামচ দিয়ে মাংস টেনে দেখুন—নরম ও সাদাটে হলে নামিয়ে নিন।

মাংস টুকরো করে ছিড়ে পুনরায় হাঁড়িতে দিন, ৫ মিনিট আরও সিদ্ধ করুন। লেবুর রস ও বাড়তি লবণ দিয়ে স্বাদ ঠিক করুন। গরম ভাত বা নুডলসের উপর পরিবেশন করুন। উপর থেকে পেঁয়াজপাতা, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো ও তিলের তেল ছড়িয়ে দিন।

বাড়তি সুগন্ধের জন্য তেজপাতা ভেজে নিন।
ভেজিটেবল স্টক ব্যবহার করে ভেজিটেরিয়ান ভার্সন বানাতে পারেন।

ফ্লু বা সর্দি-জ্বরে চিকেন স্যুপ কেন উপকারী?

গরম ঝোল: গলার ব্যথা কমায়, সাইনাস পরিষ্কার করে।
অ্যান্টি-ইনফ্লেমেটরি: আদা-রসুন সংক্রমণ প্রতিরোধ করে, ইমিউনিটি বাড়ায়।
হাইড্রেশন: জ্বরের সময় শরীরে পানিশূন্যতা পূরণ করে।
প্রোটিন: মুরগির মাংস দুর্বলতা কাটাতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি