1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা আটক - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর ও ইছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদের।

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। তবে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

এরআগে দুপুরে শুক্কুর ও কাদেরকে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। শুক্কুর রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে সোন্দড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও কাদের একই গ্রামের আব্দুল আউয়াল মমিনের ছেলে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাতে বিএনপি ও ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালান। এসময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি