1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ এক উপপরিদর্শক এবং দুইজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাদের প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দিয়ে যারা থানা থেকে আসামি ছিনতাই করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে রুবেলকে লালপুর উপজেলার গৌরীপুর গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় ওইদিন রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি